প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা জামাল উদ্দিন আহমেদ অবিরাম গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি নির্বাচন কমিশন কর্তৃক ঘোষণা অনুযায়ী চলতি ২০২৬ সালের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্টিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সমাগত এই নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন চিলাউড়া -হলদিপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ কর্মী সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী এলাকায় প্রতিনিয়ত অবিরাম গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ৭ আগষ্ট রোজ শুক্রবার এই ইউনিয়ন এর অন্তর্ভুক্ত দাসনোয়াগাঁও সহ বিভিন্ন গ্রামের বাড়ী বাড়ী গিয়ে গণসংযোগ করে নারী-পুরুষ প্রবীণ -নবীন ও শিশু -কিশোরদের সাথে কোশল বিনিময় করে দোয়া – ভালবাসা ও ভোট প্রার্থনা করছেন। এতে তিনি ব্যাপক সারাও পাচ্ছেন।
গণসংযোগকালে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ জনসাধারণের বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে একটি সু-শাসন ভিত্তিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য। তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, কর্মসংস্থান এবং সামাজিক সম্প্রীতি বজায় রেখে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সকলের সার্বিক সহযোগিতা, দোয়া ভালবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।

গণসংযোগকালে, কর্মী- সমর্থক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, সমাজসেবক, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest