প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে ২৫শে জুলাই রোজ শনিবার বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার এর সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ এর পরিচালনায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত গুলো নেওয়া হয়েছে বলে জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম সাদিকুর রহমান নান্নু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।
সিদ্ধান্ত গুলো হচ্ছে –
১. কমিটি জমার সময়সীমাঃ জগন্নাথপুর উপজেলার আওতাধীন প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ড কমিটি গুলো আগামী ১০ই আগস্ট ২০২৬ এর মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক/১ম যুগ্ম আহ্বায়ক এর কাছে জমা দিতে হবে।
২.স্বচ্ছতা ও ত্যাগীদের মূল্যায়নঃ প্রত্যেক ইউনিয়নের আহ্বায়ক কমিটির সকল সদস্যের অংশগ্রহনের মাধ্যমে মিটিং করে এবং আহ্বায়ক কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক সহ ১১ জনের স্বাক্ষরক্রমে বিগত দিনের ত্যাগী নেতাকর্মীদের অগ্রাধিকার দিয়ে নিরপেক্ষতা ও স্বচ্ছতার ভিত্তিতে ওয়ার্ড কমিটিগুলো গঠন করতে হবে।
৩.স্বজনপ্রীতি ও ফ্যাসিবাদের দোসরদের বর্জনঃ ওয়ার্ড কমিটিগুলোতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির কোন আত্মীয়স্বজনকে যিনি বিগত দিনে দলীয় কর্মকান্ডে জড়িত ছিলেননা ও ফ্যাসিবাদের কোন দোসরকে অন্তর্ভুক্ত করা যাবেনা, যদি এরকম কোন অভিযোগ প্রমানিত হয় তাহলে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হবে।
৪. অনুমোদন ও প্রকাশঃ যেকোনো ওয়ার্ড কমিটি গুলো পাবলিশ করার পূর্বে উপজেলা বিএনপির আহ্বায়ক ও ১ম যুগ্ম আহ্বায়কের অনুমতিক্রমে পাবলিশ করতে হবে।
৫. অভিযোগের পরিচ্ছন্নতাঃ কমিটির ব্যাপারে কোন অভিযোগ থাকিলে সেই কমিটি উপজেলা বিএনপির কাছে গ্রহনযোগ্য হবেনা।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এডভোকেট মল্লিক মঈন উদ্দীন সোহেল, এডভোকেট জিয়াউর রহিম শাহীন, লুৎফুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোসাব্বির আহমদ, যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান, যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ খান টুনু, সদস্য মো: আবুল লেইছ, সানোয়ার হাসান সুনু, এম এম সোহেল, এম সাদিকুর রহমান নান্নু, আ: রউফ ও ইছবর আলী মেম্বার।
এছাড়াও প্রত্যেক ইউনিয়নের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক সহ সুপার ফাইভ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest