জগন্নাথপুরে পৃথক মামলার ৪ আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬

জগন্নাথপুরে পৃথক মামলার ৪ আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে পৃথক মামলার আসামী রনি(২৮),শহিবুর (৪৮), সাহেরা ও নিতাই (৩২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই মোঃ আশরাফুল আলম, এসআই বিন আমিন, এএসআই(নিরস্ত্র) এখলাছুর রহমান, এএসআই মোঃ আমির হোসেন এবং  এএসআই মাহবুবুর রহমান সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রাম নিবাসী মৃত সুধন মিয়ার ছেলে জগন্নাথপুর থানার ,এফআইআর নং-১৮, তারিখ- ২৩ জুলাই, ২০২৬; জি আর নং-১২৪, তারিখ- ২৩ জুলাই, ২০২৬; সময়- ২০:৩০ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলার  এজাহার নামীয় আসামী মোঃ রনি হোসেন(২৮), দিরাই উপজেলার ঘাগটিয়া গ্রাম নিবাসী মৃত সানু মিয়ার ছেলে বর্তমানে জগন্নাথপুর পৌর শহরের ভাসমান জগন্নাথপুর থানার  জিডি নং-৯৫০, তারিখ- ২৩ জুলাই, ২০২৬, ধারা-পুলিশ আইনের ৩৪ মামলার আসামী মোঃ শহিবুর রহমান(৪৮), জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রাম নিবাসী মৃত সুধন মিয়া ভূঁইয়ার স্ত্রী সিআর নং-২৯৩/২৩ মামলায় আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী মোছাঃ সাহেরা বেগম ও জগন্নাথপুর উপজেলার জামালপুর গ্রাম নিবাসী মৃত যতীন্দ্র বৈদ্যের ছেলে  সিআর নং-পারি:/০৮/২৫(শাল্লা) মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী নিতাই বৈদ্য (৩২) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ