প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে পৃথক মামলার আসামী তানভীর (১৯) ও হোসেন (২৪)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ আশরাফুল আলম এর নেতৃত্বে এএসআই মোঃ শাহে জামাল সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর (মিঠু মিয়ার কলোনী) গ্রাম নিবাসী মোঃ আব্দুল কাদির এর ছেলে জগন্নাথপুর থানার জিডি নং-৯০৫, তারিখ- ২৩ জুলাই, ২০২৬; ধারা-পুলিশ আইনের ৩৪ এর আসামী মোঃ তানভীর(১৯) ও শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রাম নিবাসী মৃত আকবর আলীর ছেলে বর্তমানে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর (পশ্চিমপাড়া) গ্রামস্থ ফয়জুল এর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী জগন্নাথপুর থানার জিডি নং-৯২১, তারিখ- ২৩ জুলাই, ২০২৬; ধারা-পুলিশ আইনের ৩৪ এর আসামী মোঃ তানভীর হোসেন (২৪) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে ২৩ শে জুলাই রোজ বৃহস্পতিবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest