কলকলিয়ায় ক্ষুদ্র পোল্ট্রি খামারিদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২৬

কলকলিয়ায় ক্ষুদ্র পোল্ট্রি খামারিদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টারঃ
দেশীয় পোল্ট্রি খাতের গুনগুত মান উন্নয়ন, খামার পরিচালনা ও রোগ প্রতিরোধ বিষয়ে ক্ষুদ্র পোল্ট্রি খামারিদের দক্ষতা বৃদ্ধির লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারস্থ ডায়মন্ড কমিউনিটি সেন্টারে দি একমি
ল্যাবরেটরিজ লিঃ এর আয়োজনে ২২শে জুলাই রোজ বুধবার দুপুর ১২ ঘটিকার সময় কলকলিয়া এলাকার অর্ধশত ক্ষুদ্র পোল্ট্রি খামারিদের উপস্থিতিতে ক্ষুদ্র পোল্ট্রি খামারিদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, দি একমি ল্যাবরেটরিজ লিঃ এর এক্সিকিউটিভ – টিএসভি ডাঃ মোঃ শাহজাহান ডিভিএম,এমএস ( সিকৃবি) ও দি একমি ল্যাবরেটরিজ লিঃ এর সুনামগঞ্জ (ভেট) এরিয়ার সিনিয়র ম্যানেজার মোঃ হুমায়ূন কবির মজুমদার।


এসময় উপস্থিত ছিলেন, ক্ষুদ্র পোল্ট্রি খামারী সফিকুল ইসলাম,লিটন মিয়া, একলিম রেজা, মোহাম্মদ আলী, আলী আহমদ, হুসাইন আহমদ,মোঃ নুরুজ্জামান, শুভরাজ, সেলিম রেজা, লিমন, নজীর হোসেন, কলেন মিয়া,মোঃ জিলু মিয়া, আব্দুল গফুর ও রাশিকুল ইসলাম সহ আরো অনেকে।

এ সংক্রান্ত আরও সংবাদ