জগন্নাথপুর এর পাড়ারগাঁও গ্রামে সড়কের সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৬

জগন্নাথপুর এর পাড়ারগাঁও গ্রামে সড়কের সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনের এমপি, জাতীয় সংসদ কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমে এর বরাদ্দে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত পাড়ারগাঁও গ্রামের ভিতরে আব্দুল কাইয়ূম এর বাড়ীর সামন হইতে দুলাল মিয়ার বাড়ীর সামন পর্যন্ত গ্রামের ভেতরের ২ শত ৫০ ফুট সড়কে সিসি ঢালাই কাজ ২২শে জুলাই রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় উদ্বোধন করা হয়েছে ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, সদস্য মোঃ আব্দুস ছালাম, বিএনপি নেতা আব্দুল হক, আবুল মিয়া, বিএনপি নেতা সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদি, দুলাল মিয়া, মজর উদ্দিন, বদিউজ্জামাল, আঃ রহিম, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক আহমেদ জিতু, যুবদল নেতা লিটন মিয়া ও কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক সহ গ্রামের মুরব্বি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে দুপুর ২ ঘটিকার সময় এই সড়কের সিসি ঢালাই কাজ পরিদর্শন করেছেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান।এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, সদস্য আব্দুস ছালাম, হুমায়ুন কবির ও বিএনপি নেতা আনোয়ারুল হক প্রমূখ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ