জগন্নাথপুরে মাদক মামলার দুই আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৬

জগন্নাথপুরে মাদক মামলার দুই আসামী গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে মাদক মামলার আসামী শিপু(৪০) ও হাবিবুর (৩৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার  এএসআই এখলাছুর রহমান এবং এএসআই মাহবুবুর রহমান  সঙ্গীয় ফোর্সসহ ২০ শে জুলাই বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর (আশিঘর) নিবাসী আফু মিয়ার ছেলে জগন্নাথপুর থানার এফআইআর নং-১৬, তারিখ- ২১ জুলাই, ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর এজাহার নামীয় আসামী  মোঃ শিপু মিয়া (৪০) ও জগন্নাথপুর গ্রাম নিবাসী মোঃ আব্দুল হামিদ এর ছেলে মোঃ হাবিবুর রহমান (৩৫) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২১ জুলাই সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ