প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬
জগন্নাথপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
জগন্নাথপুর শাখা আইএফআইসি ব্যাংক এর উদ্যোগে ” সম্বৃদ্ধ নারী উদ্যোক্তা ” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছরের ন্যায় বিভিন্ন শ্রেনী পেশার নারী উদ্যোক্তাদের নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর শাখা আইএফআইসি ব্যাংক এর উদ্যোগে ২০ শে জুলাই দুপুরে অত্র শাখার হলরুমে শাখা ব্যবস্থাপক ওমর ফারুক মিষ্টু সভাপতিত্বে সম্বৃদ্ধ নারী উদ্যোক্তা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন , জগন্নাথপুর শাখার লেনদেন পরিষেবা কর্মকর্তা নির্বানজ্যোতি তালুকদার, ঋণ বিতরণ বিষয়ক অফিসার আবু রিফাত রাকিবুল ও মার্কেটিং সেলস অফিসার রাকিবুল হাসান । উপস্থিত ছিলেন রূপসী বিউটি পার্লার এর প্রোপ্রাইটার অর্চনা চৌধুরী ও অন্যান্য শ্রেণী পেশার নারীগণ। পরে জগন্নাথপুর শাখার শাখা ব্যবস্থাপক ওমর ফারুক মিষ্টু নারী উদ্যোক্তাদের মধ্যে সার্টিফিকেট তুলে দেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest