তাহিরপুরে মাদক ব্যবসায়ী সহ তিন জন গ্রেপ্তার

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৬

তাহিরপুরে মাদক ব্যবসায়ী সহ তিন জন গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টারঃ
তাহিরপুরে পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া একটি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকেও আটক করেছে পুলিশ।
জানা যায়, শনিবার রাতে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারে অভিযান চালিয়ে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪৮ হাজার ৮৫০ টাকা সহ নেকবর আলী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। নেকবর আলী কালা শ্রীপুর (কুড়েরপাড়) গ্রামের মৃত. আব্দুল জলিলের ছেলে। একই দিন সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ফকিরনগর গ্রামে মাদক বিক্রির সময় স্থানীয় জনসাধারণ আলমগীর (৩৫) নামে এক ব্যক্তিকে ১০ পুড়িয়া গাঁজাসহ আটক করে। পরে খবর পেয়ে তাকে পুলিশের হেফাজতে নেয়। আলমগীর ফকিরনগর গ্রামের মৃত ছাদেক মিয়ার ছেলে।
এদিকে শনিবার (১৯ জুলাই) রাত ১টার দিকে উপজেলার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামী সবুজ মিয়া কে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সোনাপুর গ্রামের ইদ্রিস ফকিরের ছেলে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. ফারুক মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ