প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরের কৃতি ফুটবলার হাজী নেহার আলম (৮৫) মৃত্যু বরন করেছেন। তাঁহার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠন সহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগদীশপুর গ্রাম নিবাসী জগন্নাথপুর উপজেলা ফুটবল দলের সাবেক গোলকিপার কৃতি ফুটবলার হাজী নেহার আলম (৮৫) বিগত ১৮ ই জুলাই রোজ শনিবার দিবাগত রাতে ১১ ঘটিকার সময় সিলেট মহানগরীস্থ নূরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম এর জানাজার নামাজ ১৯ শে জুলাই রোজ রবিবার বাদ জোহর জগদীশপুর ইসলামীয়া মাদ্রাসা মাঠে সম্পন্ন হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
প্রয়াত হাজী মোঃ নেহার আলম (৮৫) এর মৃত্যুতে তাঁহার শোকসন্তপ্ত পরিবার এর প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ জাবেদ আলম কোরেশি, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, সদস্য হুমায়ূন কবির, মাছুম আলম, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহবায়ক ও বিএপি নেতা সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সিদ্দিকুর রহমান তালুকদার, হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সুপারিন্টেন্ডেন্ট শাহজাহান মাহমুদ, জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন এর উপদেষ্টা সালাউদ্দিন ভূঁইয়া, উপদেষ্টা জহির উদ্দিন, বিএনপি নেতা আনোয়ারুল হক, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, সহসভাপতি কামরুল হাসান লিটন, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক, সাধারণ সম্পাদক রেজাউল হক, সমাজ সেবক রহিম উদ্দিন, সালমান হোসাইন, সাহেল আহমেদ ও রাহেল মিয়া প্রমূখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুম এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest