জগন্নাথপুরের তেলিকোনায় সড়কের সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

জগন্নাথপুরের তেলিকোনায় সড়কের সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনের এমপি, জাতীয় সংসদ কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমে এর বরাদ্দে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া থেকে তেলিকোনা (চন্ডিঢহর) সড়ক এলাকা থেকে তেলিকোনা গ্রামের মোহাম্মদ এর বাড়ী পর্যন্ত তেলিকোনা গ্রামের ভেতরের দুই শত ফুট সড়কে সিসি ঢালাই কাজ ১৮ ই জুলাই রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় উদ্বোধন করেছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, সদস্য মোঃ আব্দুস ছালাম, সদস্য মিটন মিয়া, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা মতিউর রহমান, বিএনপি নেতা খায়রুল ইসলাম,আখলাকুল আম্বিয়া জিতু, সালাউদ্দিন কাদের,শামসুল হক, স্বেচ্ছাসেবক দল নেতা জুনেদ আলম, সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ সহ গ্রামের মুরব্বি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সংক্রান্ত আরও সংবাদ