প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জগন্নাথপুর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জুলাই শহিদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ।
কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবীর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু এবং সদস্য শাহ এস এম ফরিদ ও বিপ্লব দেবনাথ।
সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। স্বৈরাচারী ও অন্যায় শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার এই বীরত্বপূর্ণ আন্দোলন এবং শাহাদাত বরণের মাধ্যমে দেশে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য শহীদদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার এই চরম আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। বক্তারা শহীদদের রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করেন। তারা আরও বলেন, তরুণদের এই অকুতোভয় চেতনাকে বুকে ধারণ করে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমকর্মীসহ দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য শাহ এসএম ফরিদ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest