জগন্নাথপুরে গরুতে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬

জগন্নাথপুরে গরুতে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত

 

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে গরুতে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন ও প্রায় ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত উত্তর গড়গড়ি গ্রাম নিবাসী জিয়াউল হক ও একই গ্রাম নিবাসী জমির আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।এরই মধ্যে ১০ ই জুলাই রোজ শুক্রবার দুপুরের দিকে জমিতে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে জিয়াউল হক ও জমির আলীর লোকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র- শস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের প্রায় ১১ জন আহত হন। তৎক্ষনাৎ স্থানীয়রা আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তমধ্যে গুরুতর আহত জমির আলীর পক্ষের সেলিম মিয়া(৪০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে নেওয়ার পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সেলিম মিয়া(৪০)কে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবার এর নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ