সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬

সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ

 

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ী নিবাসী মোনাজ্জি হোসেন এর মেয়ে স্থানীয় দ্বীনি সিনিয়র ফাজিল /ডিগ্রি মডেল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী নাজিফা জাহান মনি(১৩) গতকাল বেলা ২ ঘটিকা হইতে ৩ ঘটিকার মধ্যে নিখোঁজ হয়েছে। বিষয়টি সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ প্রশাসনকে অবহিত করেছেন নাজিফা জাহান মনির বাবা। তাকে খোজে পেতে পুলিশকে সহায়তা করার জন্য অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়া হয়েছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ এর ফেসবুক পেইজে।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন,সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ।