জগন্নাথপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৬

জগন্নাথপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা

 

হুমায়ূন কবীর ফরীদি##

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ ই জুন রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল মালিক এর সঞ্চালনায় প্রাথমিক শিক্ষার মনোনয়নে করণীয় শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, জাতীয় সংসদ কমিটির সদস্য এবং জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ।
আরও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুল আলম, সাংবাদিক আব্দুল হাই, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ আল আমিন, শিক্ষক রূপক কান্তি দে, শিক্ষক রুহুল আমীন, শিক্ষিকা বাপ্পী রানী দে, শিক্ষিকা শেলিনা বেগম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ, বিএনপি নেতা মঈনুদ্দিন, জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন ও জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান সহ জগন্নাথপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের শিক্ষক/ শিক্ষিকা বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, জগন্নাথপুর মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ