জগন্নাথপুরে পৃথক মামলার ৬ আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, জুন ১২, ২০২৬

জগন্নাথপুরে পৃথক মামলার ৬ আসামী গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে মাদক মামলার আসামী সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এএসআই মোঃ আল আমিন, এসআই মোঃ আশরাফুল আলম, এসআই মোঃ বিন আমিন এবং এসআই কবির আহমদ সহ একদল পুলিশ ১১ জুন দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার বড়ফেচী গ্রাম নিবাসী মৃত ফরিদ মিয়ার ছেলে জগন্নাথপুর থানার জিডি নং-৪৯১, তারিখ- ১১ জুন, ২০২৬ ইং মামলার আসামী গয়াস মিয়া(৬০), মৃত মমতাজ মিয়ার ছেলে উস্তার মিয়া(৬৫), দীঘলবাক গ্রাম নিবাসী ওয়ারিদ উল্লাহর ছেলে মো: রিপন মিয়া(৪৫), নোয়াগাঁও গ্রাম নিবাসী আঃ লতিফ এর ছেলে আ: ওয়াদুদ (৪০), কিশোরপুর গ্রাম নিবাসী মৃত জগদীশ আচার্য্য এর ছেলে জগন্নাথপুর থানার এফআইআর নং-১৩, তারিখ- ১২ জুন, ২০২৬; জি আর নং-১০০, তারিখ- ১২ জুন, ২০২৬ইং, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলার এজাহারনামীয় আসামী জয় আচার্য্য(২৯) ও ইসলামপুর গ্রাম নিবাসী আছাব আলীর ছেলে জগন্নাথপুর থানার এফআইআর নং-২, তারিখ- ০৩ জুন, ২০২৬ইং জি আর নং-৮৯, তারিখ- ০৩ জুন, ২০২৬; সময়- ১৬:৩০ ধারা- 457/380 The Penal Code, 1860; এর এজাহারনামীয় আসামী মোঃ জাহেদ মিয়া ওরফে  জায়েদ (৩০)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১২ জুন সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।