জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্তসহ ৪ আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬

জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্তসহ ৪ আসামী গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে পৃথক অভিযানে হাবিব (২৩),আলী(৫০), সেন(৩৫) ও রাহুল (২৫) নামক ৪ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর  দিক নির্দেশনায় অত্র থানার এএসআই অপূর্ব কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ ১০ জুন রাত্রীকালীন ডিউটি পালনকালে জগন্নাথপুর পৌরসভা এলাকা হইতে পুলিশ আইনের ৩৪ ধারায় জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি পীরের গাঁও( গাংপাড়) গ্রাম নিবাসী চুনুর আলী ওরফে ছেদা মিয়ার ছেলে রাসেল আহমদ হাবিব (২৩), জগন্নাথপুর পৌর এলাকার ইনাতনগর গ্রাম নিবাসী মৃত মনছুর উল্লাহর ছেলে শেখ আলী (৫০) ও একই রাতে   জগন্নাথপুর থানার এএসআই এখলাছুর রহমান,  এএএসআই রাহাত খান এবং  এএসআই ভানু লাল রায় সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার হরিনাকান্দী গ্রাম নিবাসী রঞ্জিত দাশ ওরফে সাধু দাশ এর ছেলে  জিআর-১৪২/২৫ (জগঃ) মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামী সুরঞ্জিত দাশ ওরফে সেন দাশ (৩৫) ও রাহুল দাশ (২৫) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।