প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জুন ১০, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরের আওয়ামী লীগ নেতা রিজু(৬৫) কে জেল হাজতে প্রেরন করেছেন আদালত ।
আদালত ও দলীয় সুত্রে জানাযায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুর মামলায় দীর্ঘদিন পলাতক থেকে ১০ ই জুন বুধবার সুনামগঞ্জ (জগন্নাথপুর) আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারপতি এমদাদ হোসেন তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে আসামী রেজাউল করিম রিজুর পক্ষের আইনজীবী এডভোকেট নজরুল ইসলাম বলেন, আসামি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে, আদালত জামিন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা আইনানুগ ভাবে তাহার জামিনের জন্য চেষ্টা করব।
উল্লেখ্য, বিগত বছরের ১৯ নভেম্বর জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর, চুরি ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সাবেক মন্ত্রী এমএ মান্নান ও রেজাউল করিম রিজুসহ ৪৯ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়| ওই মামলার বাদী ছিলেন মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নূর। রেজাউল করিম রিজুর জামিন আবেদনের শুনানীর সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধীতা প্রদান করেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest