জগন্নাথপুরের আ,লীগের ৫ নেতা কারাগারে

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬

জগন্নাথপুরের আ,লীগের ৫ নেতা কারাগারে

 

স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরের ৫ জন আওয়ামী লীগ নেতা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরন করেছেন।
আদালত ও দলীয় সুত্রে জানাযায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলাল হোসেন রানা, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সজীব রায় দুর্জয়, ছাত্রলীগ নেতা শাহেল আহমেদ, জামিল আহমদ ও ফয়সল মিয়া রাস্ট্রদ্রোহী মামলায় দীর্ঘদিন পলাতক থেকে ৮ ই জুন সোমবার সুনামগঞ্জ আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী সুনামগঞ্জ জেলা জজ আদালতের অ্যাডভোকেট শফিকুল হক বলেন, আসামিরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে, আদালত জামিন শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা আইনানুগ ভাবে তাদের জামিনের জন্য চেষ্টা করব।
উল্লেখ্য, বিগত বছরের ২৩ জুন জগন্নাথপুরের কলকলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের কেক কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ২৮ জুন জগন্নাথপুর থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করা হয়। এই মামলায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলাটি দায়ের পর থেকে আত্মসমর্পণকারী এই ৫ নেতা পলাতক ছিলেন।