প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে পৃথক মামলার আসামী সামছুল (৫০) ও খিদীর (৪৭) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলম এর দিক নির্দেশনায় অত্র থানার এএসআই মোঃ আল আমিন এর নেতৃত্বে এসআই অপূর্ব কুমার সাহা, এসআই রফিকুল ইসলাম, এসআই মোঃ আশরাফুল আলম, এএএসআই এখলাছুর রহমান, এএসআই মাহাববুর রহমান চৌধুরী এবং এএসআই হাফিজুর রহমান সহ একদল পুলিশ ৬ জুন দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার করিমপুর গ্রাম নিবাসী মোঃ মফিজ আলীর ছেলে সিআর নং-২০৫/২৫ মামলার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মোঃ সামছুল ইসলাম(৫০) কে একই উপজেলার সাদিপুর গ্রাম নিবাসী মৃত আয়েজ আলীর ছেলে জগন্নাথপুর থানার জিডি নং-২৬৩, তারিখ- ০৬ জুন, ২০২৬, ধারা-পুলিশ আইনের ৩৪ মামলার গ্রেফতারকৃত আসামী মোঃ খিদির আলী(৪৭) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ৭ জুন সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest