প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬
চুনারুঘাট প্রতিনিধিঃ
সিলিকা বালু পাচার করার সময় হাতেনাতে আটক করে নুর রহমান (৩৫) কে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন উপজেলা প্রশাসন চুনারুঘাট।
শনিবার(০৬ জুন) ভোর ৪ টায় চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর নিশান অফিসের সামনে রাস্তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি)মো: তৌফিক আনোয়ার। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ উপস্থিত ছিলেন।
এর পুর্বে রাত সাড়ে ১২ টায় ঘনশ্যামপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৩০০০ ঘনফুট সিলিকা বালু জব্দ করা হয়। পরবর্তীতে ভোর ৪টায় জব্দকৃত বালু অবৈধভাবে ট্রাকে লোড করার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং বালুভর্তি ট্রাকসহ ট্রাকের চালককে আটক করা হয়। অবৈধভাবে সিলিকা বালু পরিবহন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১১ লঙ্ঘনের কারণে ট্রাকচালক মোঃ নূর রহমানকে একই আইনের ১৫(১) ধারায় ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দীর্ঘদিন যাবত চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর,কালিশিরী, আমু চা বাগান, নালুয়া চা বাগান,১নং গাজীপুর ইউনিয়নের মুহরী ছড়া, ইছাালিয়া ছড়া থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি চক্র।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী বলেন,অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest