জগন্নাথপুর প্রেসক্লাব এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬

জগন্নাথপুর প্রেসক্লাব এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর প্রেসক্লাব এর ৪৩ বর্ষে পদার্পণ উপলক্ষে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহ্যবাহী সাংবাদিকদের সংগঠন সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাব এর ৪৩ বর্ষে পদার্পণ উপলক্ষে উৎসব মূখর পরিবেশে ১ লা জুন বিকাল সাড়ে চার ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা সদরস্থ জগন্নাথপুর টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি তাজউদ্দীন আহমদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনুর পরিচালনায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রেসক্লাব এর সহ-সভাপতি মোঃ আব্দুল হাই, যুগ্ম সাধারন সম্পাদক অমিত কান্তি দেব, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, অফিস সম্পাদক গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আমিনুল হক শিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু এবং সদস্য হিফজুর রহমান তালুকদার জিয়া, শাহ এস. এম. ফরিদ ও আল-আমিন।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য গবিন্দ দেব এবং সাধারণ সদস্য সুমিত রায়, বিপ্লব দেবনাথ, মকিম উদ্দিন ও দুলন মিয়াসহ অন্যান্য সদস্যরা।