প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, জুন ২, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরের পল্লীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লালু(৬৫) নামক এক বৃদ্ধ মৃত্যু বরন করেছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাগময়না গ্রাম নিবাসী মৃত জাহিদ মিয়ার ছেলে লালু মিয়া(৬৫) আজ ২রা জুন সকালে বিদ্যুৎ এর চার্জিং লাইন থেকে ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) গাড়ী খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরন করেছেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest