প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুন ২, ২০২৬
ছাতক সংবাদদাতা:
সিলেট-সুনামগঞ্জ সড়কের বড় কাপন পয়েন্টে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১২ জন আহত হয়েছেন।
আজ ২ রা জুন রোজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বাস ও সিএনজি স্ট্যান্ডের ম্যানেজারদের মধ্যে যাত্রী পরিবহন নিয়ে কথাকাটাকাটির জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যাত্রী ওঠানোকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হলেও একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest