সুনামগঞ্জে মহিলা ছিনতাইকারী ৩ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, জুন ১, ২০২৬

সুনামগঞ্জে মহিলা ছিনতাইকারী ৩ জন গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ শহরে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কথিত ‘লেডি কিলার’ কান্তা বেগম সহ তিন নারীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া দুটি মোবাইল ফোন, নগদ টাকা এবং একটি তলোয়ার উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, কয়েকজন যুবকের অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে সুনামগঞ্জ শহরের একটি এলাকায় অভিযান চালানো হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় এসআই জহিরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মহিলা পুলিশ সদস্যদের উপস্থিতিতে তিন নারীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—  কান্তা বেগম (৩৫), পিতা মৃত তারা মিয়া, মাতা সুলতানা বেগম, গ্রাম হোসেনপুর, টুকেরঘাট, সুনামগঞ্জ,
সুবর্ণা আক্তার আঁখি (২৪), পিতা হোসেন আলী, মাতা পারভিন বেগম, স্বামী আব্দুল আজিজ, হাছননগর, সুনামগঞ্জ; এবং জান্নাত আক্তার (১৯), পিতা আলহাদ মিয়া, মাতা জুবেদা বেগম, লক্ষ্মীপুর, জামালগঞ্জ, সুনামগঞ্জ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হানি ট্র্যাপ, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি দুই যুবক তাদের বিরুদ্ধে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ দায়ের করলে পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযান পরিচালনা করে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, অভিযোগ পাওয়ার পর মহিলা পুলিশ সদস্যদের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তিনজন নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পূর্বে ছিনতাই হওয়া দুটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের বাসা থেকে একটি বড় তলোয়ার সদৃশ ধারালো অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হবে। নারী বা পুরুষ যে-ই অপরাধে জড়িত থাকুক না কেন, সুনামগঞ্জ শহরে অপরাধীদের কোনো স্থান হবে না। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ