জগন্নাথপুরে ডেকোরেটার্স মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২৬

জগন্নাথপুরে ডেকোরেটার্স মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন

 

হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে মোঃ জিয়াউর রহমানকে আহবায়ক ও মকবুল হোসেন ভূঁইয়াকে যুগ্ম আহবায়ক করে ডেকোরেটার্স মালিক সমিতির ২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সকল ডেকোরেটার্স ব্যবসায়ীদের উপস্থিতিে ৩০ মে রোজ শনিবার বিকাল ৪ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ মাহিমা পার্টি সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সর্বসম্মতিক্রমে মোঃ জিয়াউর রহমানকে আহবায়ক ও মকবুল হোসেন ভূঁইয়াকে যুগ্ম আহবায়ক করে ২৩ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর ডেকোরেটার্স মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন,মোঃ আলমগীর খাঁন, মোঃ কাহার মিয়া, মোঃ জামাল হোসেন, মোঃ রফিজ আলী, মোঃ আজিজুর রহমান, মোঃ সুজাত মিয়া, মোঃ আলফো মিয়া, মোঃ শাজাহান মিয়া, মোঃ ওয়ারিফ উদ্দিন, মোঃ হেলাল মিয়া, বিজয় বৈদ্য, মোঃ শাহার আলী,মোঃ আবির মিয়া, মোঃ সাবের মিয়া, মোঃ আবু সালে, মোঃ সায়মন মিয়া, মোঃ হারিস খাঁ,মোঃ টিপু মিয়া,মোঃ সিদ্দিক আলী ও মোঃ জুবায়ের মিয়া।

 

এ সংক্রান্ত আরও সংবাদ