জগন্নাথপুরের কৃতি সন্তান ডাঃ সুমাইয়া লিমা আলীর স্বদেশ আগমনে সম্মাননা ক্রেষ্ট প্রদান ও প্রীতিভোজ অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মে ২৭, ২০২৬

জগন্নাথপুরের কৃতি সন্তান ডাঃ সুমাইয়া লিমা আলীর স্বদেশ আগমনে সম্মাননা ক্রেষ্ট প্রদান ও প্রীতিভোজ অনুষ্ঠিত

 

হুমায়ূন কবীর ফরীদি##

যুক্তরাজ্য প্রবাসী ডাঃ সুমাইয়া লিমা আলীর স্বদেশ আগমন উপলক্ষে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ হতে সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ ও ডাঃ সুমাইয়া লিমা আলীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে এবং সুমাইয়া লিমা আলীর পরিবার পক্ষ হতে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি অত্র ইউনিয়ন এর অন্তর্ভুক্ত পাড়ারগাঁও (চেয়ারম্যান বাড়ী) গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী মোঃ আলী আকবর ও শাবানা আকবর এর সুযোগ্য কন্যা এবং কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি স্পেনের বার্সেলোনা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, স্পেনের কাতালোনিয়ায় বিএনপির সদস্য স্পেন প্রবাসী আলী আসকর এর ভাতিজি যুক্তরাজ্য প্রবাসী ডাঃ সুমাইয়া লিমা আলী
যুক্তরাজ্যের “ব্রাইটন অ্যান্ড সাসেক্স মেডিকেল স্কুল” থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করে সংক্ষিপ্ত সফরে নারীর টানে মাতৃভূমি বাংলাদেশের পাড়ারগাঁও (চেয়ারম্যান বাড়ী) গ্রামের নিজ বাড়ীতে এসেছেন। ডাঃ সুমাইয়া লিমা আলীর আগমনে ২৭ শে মে রোজ বুধবার তাঁহার নিজ বাড়ীতে পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের এমপি জাতীয় সংসদ কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এর সম্মানার্থে প্রীভোজ অনুষ্ঠিত হয়েছে। প্রীতিভোজ অনুষ্ঠান শেষে কলকলিয়া ইউনিয়ন বিএনপি,যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ হতে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ ও ডাঃ সুমাইয়া লিমা আলীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জেলা দায়রাজজ আদালত এর পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান, সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, আলীম উদ্দিন, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, সামছুল ইসলাম, দিলু মিয়া, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, সদস্য আব্দুল মতিন, মনির উদ্দিন, আঃ মান্নান, মাছুম আলম, বিএনপি নেতা সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, উকিল আলী, আতর আলী, সুনামগঞ্জ জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহ আলম, জগন্নাথপুর উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, সহ-সভাপতি শামসুজ্জামান, কামরুল হাসান লিটন,
জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন, সদস্য ফারুক আহমেদ জিতু, জুনেদ আলম, সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক, সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আহমদ, সাধারন সম্পাদক রেজাউল হক প্রমূখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সংক্রান্ত আরও সংবাদ