জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী লিটন মিয়ার ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬

জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী লিটন মিয়ার ঈদ শুভেচ্ছা

হুমায়ূন কবীর ফরীদি ##
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ডবাসী সহ দেশ-বিদেশে বসবাসরত মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন, জগন্নাথপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া।
শুভেচ্ছা বানীতে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড নিবাসী, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক সমাগত জগন্নাথপুর পৌরসভার ৩ ওয়ার্ড নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ লিটন মিয়া বলেন, আর মাত্র কয়েক দিন বাকী ২৮ শে মে রোজ বৃহস্পতিবার বিশ্ব মুসলিম এর ধর্মীয় প্রধান উৎসব পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ।। এই ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক আনন্দ -উল্লাস, সুখ-শান্তি আর অনাবিল সমৃদ্ধি। সবার জীবনে অটুট হউক ভ্রাত্বেত্যবোধ ও আত্মীয়তার বন্ধন। এই আমার কামনা। জগন্নাথপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড এর সর্বস্তরের জনসাধারণ সহ বিশ্ববাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ।
তিনি আরও বলেন, মহান আল্লাহ একদিকে যেমন ধনী, গরিব সবার মাঝেই সমানভাবে ঈদের আনন্দ পৌঁছে দিয়েছেন, তেমনি সাম্যের ভিত্তিতে আদর্শ সমাজ প্রতিষ্ঠার বিধানও দিয়েছেন। আদর্শ রাষ্ট্রীয় জীবনের জন্য দৈনন্দিন কার্যক্রমে ঈদ-উল আজহার শিক্ষা অনুসরণ করার জন্য সবার প্রতি আহবান রইলো। সবাইকে আবারো জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

 

এ সংক্রান্ত আরও সংবাদ