জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান ঘর পুড়ে ছাঁই, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, মে ১৩, ২০২৬

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান ঘর পুড়ে ছাঁই, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

 

বিশেষ  প্রতিনিধিঃ

জগন্নাথপুরের কেশবপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান ঘরের মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে ও ঘরের দেওয়াল ভেঙে চুরমার হয়ে পড়েছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
জানাযায়, ১২ ই মে দিবাগত রাত প্রায় তিন ঘটিকার সময় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর বাজারে বিকট শব্দ হলে আশপাশের লোকজন দেখতে পান এই বাজারের তিন নাম্বার গলিতে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান মাহদি এন্ড মাহিন স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নির্বাপণ করেন। পরে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। তৎক্ষনে এই দোকানের কোল ড্রিংক জাতীয় বোতলজাত পানিও জ্বলে পুড়ে ছাঁই যায় এবং আগুনের বিস্ফোরণে এই দোকান ঘরের তিনটি দেওয়াল ভেঙে চুরমার হয়ে পড়েছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আগুন নির্বাপণ করতে গিয়ে দোকানের দুই কর্মচারী আহত হয়ে চিকিৎসাধীন আছেন। তবে আগুনের সুত্রপাত কিভাবে ঘটেছে তা জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর নির্দেশনায় ১৩ই মে সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ ফরিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হওয়া মাহদি এন্ড মাহিন স্টোরের মালিক মোঃ আল আমীন বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগার খবর পেয়ে আমি আসি। আশ-পাশের লোকজন এগিয়ে এসে আগুন নির্বাপণ করেছেন। ততক্ষণে দোকানের সব মালামাল পুড়ে ছাঁই হয়ে যাওয়ার পাশা-পাশি আগুনের বিস্ফোরণে দোকান ঘরের তিনটি দেওয়াল ভেঙে চুরমার হয়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ছলছল নয়নে তিনি আরও বলেন, ধারদেনা করে ব্যবসা দাড় করেছিলাম। আমি নিঃশ্ব হয়ে পড়লাম।
এ ব্যাপারে কেশবপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আনু বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে মাহদি এন্ড মাহিন স্টোর এর মালামাল পুড়ে ছাঁই হয়ে যাওয়ার পাশা*পাশি আগুনের ভয়াবহ বিস্ফোরণে এই দোকান ঘরের তিনটি দেওয়াল ভেঙে চুরমার হয়ে পড়েছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আগুন নির্বাপণ এর পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছিলেন। জগন্নাথপুরে ফায়ার সার্ভিস স্ট্যাশন থাকা না থাকা সমান কথা। তিনি আরও বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে এই দোকান মালিক নিঃস্ব হয়ে পড়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ