প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, মে ১২, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে পৃথক মামলার আসামী সুয়েব(২৫), জুয়েল (৪০) ও আব্দুর রহমান(২৩) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এএসআই মোঃ আল আমিন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই অপূর্ব কুমার সাহা, এসআই রফিকুল ইসলাম, এসআই মোঃ আশরাফুল আলম, এএএসআই এখলাছুর রহমান, এএসআই মাহাববুর রহমান চৌধুরী ও এএসআই হাফিজুর রহমান সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর গ্রাম নিবাসী মৃত বারিক উল্লাহর ছেলে জগন্নাথপুর থানার এফআইআর নং-৮, তারিখ- ১২ মে, ২০২৬; জি আর নং-৮০, তারিখ- ১২ মে, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর এজাহার নামীয় আসামী জুয়েল মিয়া(৪০), জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রাম নিবাসী ফেরদৌস মিয়ার ছেলে সিআর নং-২৬/২৬ মামলার গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত আসামী সুয়েব আহমদ (২৫) ও তাহিরপুর উপজেলার টেকেরঘাট গ্রাম নিবাসী মৃত হিমান্দ্র চন্দ্র দাস এর ছেলে বর্তমানে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামে (বড়বাড়ীর ভাড়াটিয়া) বসবাসকারী জগন্নাথপুর থানার জিডি নং-৪৬০, তারিখ- ১২ মে, ২০২৬ এর আসামী মোঃ আব্দুর রহমান (ধর্মান্তরিত) (২৩) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১২ মে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest