প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, মে ১২, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
আশারকান্দী ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মালেক খানকে ষড়যন্ত্র মূলক মিথ্যা বানোয়াট মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক ও ১ম যুগ্ম আহবায়ক।
জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য এম সাদিকুর রহমান নান্নু স্বাক্ষরিত বিবৃতিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার ও ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমদ বলেন, জগন্নাথপুর উপজেলার আশারকান্দী ইউনিয়ন যুবদলের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা যুবদলের সদস্য আব্দুল মালেক খান দলের দূর্দিনের পরিক্ষিত সৎ ও নিষ্ঠাবান একজন যুবনেতা যে ফ্যাসিবাদী শাসনামলেও মিথ্যা মামলায় জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। তাঁকে ষড়যন্ত্র মুলক মিথ্যা বানোয়াট মামলায় গ্রেপ্তার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং অবিলম্বে তাঁহার নিঃশর্ত মুক্তির দাবী জানানোর পাশা-পাশি যড়যন্ত্র মুলক, মিথ্যা বানোয়াট মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করার জন্য জোর দাবী জানাচ্ছি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest