সুনামগঞ্জে মহিলা সহ তিন ডাকাত গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, মে ১১, ২০২৬

সুনামগঞ্জে মহিলা সহ তিন ডাকাত গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা মিয়ার চর নিবাসী শহীদ মিয়া প্রতিদিনের ন্যায় ১০ মে সুনামগঞ্জ শহরস্থ একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আবার মিয়ার চর ফেরার পথে সুনামগঞ্জ সদর উপজেলাধীন লালপুর ব্রিজের একটু আগে নির্জন জায়গায
কতিপয় ডাকাত শহীদ মিয়ার কাছ থেকে টাকা ডাকাতি করার চেষ্টাকালে স্থানীয় জনগণ ও ট্রাফিক সার্জেন্ট মনিরুল ইসলাম উক্ত ডাকাত দলের সরদার সুনামগঞ্জ সদরের আরফিননগর গ্রাম নিবাসী আব্দুল মছব্বির এর ছেলে ১৮ টি মামলার আসামি এনামুল হক সাগর(৩৫), তেঘরিয়া নিবাসী নূরমান রশীদ এর ছেলে ডাকাত শামীনুর ইসলাম শিমুল(২০) ও উত্তর আরেফিন নগর গ্রাম নিবাসী মৃত নূরুল ইসলাম এর মেয়ে ডাকাত নিকতারা বেগম(৩২) কে গ্রেফতার করে। বিষয়টির খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ পিপিএম এর নির্দেশনায় অত্র থানার এসআই আশরাফ ও এসআই জহিরের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে আসামিদের গ্রেফতার করার পাশা-পাশি আসামীদের কাছ থেকে একটি চাকু, একটি সুইচ গিয়ার ও ২০০ গ্রাম গুড়া-মরিচ উদ্ধারপূর্বক জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক আসামীদের জেল হাজতে প্রেরন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ