যুবদল নেতা মালেককে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবী জগন্নাথপুর উপজেলা যুবদলের

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মে ৯, ২০২৬

যুবদল নেতা মালেককে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবী জগন্নাথপুর উপজেলা যুবদলের

হুমায়ূন কবীর ফরীদি##

আশারকান্দী ইউনিয়ন যুবদলের সভাপতি মালেক খানকে ষড়যন্ত্র মূলক মিথ্যা বানোয়াট মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা, ক্ষোভ ও নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও ১ম যুগ্ম আহবায়ক।
বিবৃতিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক, সুনামগঞ্জ জেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি আবুল হাসিম ডালিম ও জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১ম যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন বলেন, উপজেলার আশারকান্দী ইউনিয়ন যুবদলের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা যুবদলের সদস্য আব্দুল মালেক খানকে ষড়যন্ত্র মুলক মিথ্যা বানোয়াট মামলায় গ্রেপ্তার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং অবিলম্বে তাঁহার নিঃশর্ত মুক্তির দাবী জানানোর পাশা-পাশি যড়যন্ত্র মুলক, মিথ্যা বানোয়াট মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করার জন্য জোর দাবী জানাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ