জগন্নাথপুরের রুহুল কিস্ত চৌঃ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের অভিনন্দন

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, মে ৩, ২০২৬

জগন্নাথপুরের রুহুল কিস্ত চৌঃ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কলকলিয়া ইউনিয়ন  ছাত্রদলের অভিনন্দন

 

জান্নাতুল ফেরদৌসী আরিফা, স্টাফ রিপোর্টারঃ
মোঃ তারেক মিয়াকে সভাপতি ও উবায়দুল ইসলামকে সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জ জেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছির। এই কমিটিতে জগন্নাথপুরের খাশিলা গ্রামের কৃতি সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর আদর্শের সৈনিক রাজপথ কাঁপানো ছাত্রনেতা রুহুল কিস্ত চৌধুরীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এই কমিটি অনুমোদন দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব, সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছির, নব-গঠিত সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ তারেক মিয়া, সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছির ও সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক রুহুল কিস্ত চৌধুরী সহ জেলা কমিটির সকল নেতৃবৃন্দে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচছা জানিয়েছেন, ১ নং কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ফিরোজুল হক, সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আহমদ, সহ-সভাপতি তুহিনুর রহমান শিমু, সাধারন সম্পাদক রেজাউল হক, যুগ্ম সাধারন সম্পাদক এমদাদ হোসেন, মির্জা ইমাদ উদ্দিন মাছুম, সহসাংগঠনিক সম্পাদক লিমন হাসান শুভ, জালাল আহমদ, অর্থ সম্পাদক মনির হোসেন, সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক আল হোসাইন, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি রাফি তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক রুহান আহমেদ ও কলকলিয়া ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ড সভাপতি সজিব হোসেন।
উল্লেখ্য, চলমান ২০২৬ সালের ২ রা মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত পত্রের তথ্য সুত্রে জানাযায় , সুনামগঞ্জ জেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক। ঘোষিত এই আংশিক কমিটির সভাপতি মোঃ তারেক মিয়া, সাধারণ সম্পাদক উবায়দুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হুশিয়ার আলম, সহ-সভাপতি কাজী মেজবা, মাহবুব আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কিস্ত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রহমান পীর শান্ত, চয়নিকা দেবনাথ, সাংগঠনিক সম্পাদক রাহুল মিয়া ও প্রচার সম্পাদক মুহিত মিয়া।
কেন্দ্রীয় ছাত্রদল এর নেতৃবৃন্দ আগামী ৩০ দিনের মধ্যে সুনামগঞ্জ জেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ