জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী রাজু আহমেদ প্রচারণায় ব্যস্ত

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৬

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী রাজু আহমেদ প্রচারণায় ব্যস্ত

হুমায়ূন কবীর ফরীদি ##

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন ভাবে প্রচার- প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। যদিও নির্বাচনী তফসিল এখনো ঘোষণা করা হয়নি। তবে অচিরেই এই নির্বাচন এর তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে এবং আগামী নভেম্বর মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আভাস পাওয়া পাওয়া গেছে। এই নির্বাচনে সম্ভাব্য মেয়র ও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ নিজ প্রার্থীতা ঘোষণা করছেন। এমনকি তাঁদের কর্মী সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেস্টুন ও স্ট্যাটাস দিয়ে নিজ নিজ প্রার্থীর পক্ষে জনসাধারণের দোয়া-ভালবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন। তমধ্যে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী রাজু আহমেদ ১৯ এপ্রিল রোজ রবিবার দিনভর দলীয় নেতাকর্মী ও কর্মী সমর্থকদের সাথে নিয়ে জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে ব্যবসায়ী ও পথচারী সহ বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করে কোশল বিনিময় করেছেন। এবং দোয়া- ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ