২৪ এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মহা সমাবেশ সফল করুন-মাওলানা রেজাউল করিম জালালী

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৬

২৪ এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মহা সমাবেশ সফল করুন-মাওলানা রেজাউল করিম জালালী

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা রেজাউল করিম জালালী বলেছেন অবিলম্বে দেশের জনগণের গণরায় জুলাই সনদ বাস্তবায়ন করুন অন্যতায় এদেশের জনগণ আপনাদেরকে প্রত্যাখান করবে, জুলাই সনদ বাস্তবায়ন দাবীতে আগামী ২৪ এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানেে বাংলাদেশ খেলাফত মজলিসের মহা সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মী সহ দেশ বাসীর প্রতি তিনি আহবান জানান,তিনি গত কাল ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৩.০০টায় জেলা মডেল মসজিদ কনফারেন্স হলে বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা শায়খ
ওয়ারিস উদ্দিন এর সভাপতিত্বে জেলা সেক্রেটারি হাফিজ সৈয়দ জয়নুল ও সহকারী সেক্রেটারি মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, মুফতি শরাফত হুসাইন, বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মুসা মোল্লা, সহ সভাপতি মাওলানা আব্দুল জলিল,মাওলানা দিলওয়ার হুসাইন,মাওলানা আব্দুল খালিক, হাজি আবুল বাসার, ডা. আতাউর রহমান, মাওলানা ফজলুর রহমান,সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা এনামুল হক্ব, মুফতি আবুবকর শাহ,সাংগঠনিক সম্পাদক হা.মাওলানা সৈয়দ ফেদাউল হক্ব, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুখলিসুর রহমান, বায়তুল মাল সম্পাদক মাওলানা সমির উদ্দিন সালেহ, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ ফেদাউর রহমান, সহ প্রচার সম্পাদক মাওলানা আব্দুস শহীদ, ছাতক উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কাদির, জগন্নাথপুর উপজেলা সিনিয়র সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান, সেক্রেটারি মুফতি আকমল হুসাইন,সুনামগঞ্জ পৌর সভাপতি মাওলানা মোশাররফ হোসাইন, সেক্রেটারি মাওলানা সুলায়মান জাবেরী, দিরাই উপজেলা সেক্রেটারি মাওলানা সেক্রেটারী মাওলানা শায়খুল ইসলাম,দিরাই পৌর সভাপতি মাওলানা এবি এম নোমান, দোয়ারা বাজার উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল খালিক মানিক, বিশ্বম্ভরপুর পুর উপজেলা সেক্রেটারি মাওলানা হেদায়েত উল্লাহ ধনপুরী,তাহিরপুর উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক্ব প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ