জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক সাদ মাষ্টার এর আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৬

জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক সাদ মাষ্টার এর আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

হুমায়ূন কবীর ফরীদি ##

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার এর আয়োজনে ২২ শে মার্চ রোজ রবিবার বিকাল ৩ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর শহরের আলী কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন এবং জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির এর যৌথ পরিচালনায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের এমপি ও সংসদ কমিটির সদস্য কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।
আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, এডভোকেট ড.জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু,যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ কাদির,জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী সুহেল আহমদ খান টুনু, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ,জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ ও জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমদ, যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান, সদস্য এম সাদিকুর রহমান নান্নু, লুৎফুর রহমান, মির্জা আবুল কাশেম স্বপন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, সদস্য সদস্য মোঃ হুমায়ুন কবির, আব্দুল মন্নান, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের, আনোয়ারুল হক, পাইলগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল আলীম, মীরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এম এ নূর, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাশেল বক্স, জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, জগন্নাথপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মারজান আহমেদ চৌধুরী ও জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন সহ দলীয় নেতাকর্মী বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ