জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন আহমেদ

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬

জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন আহমেদ

হুমায়ূন কবীর ফরীদি ##

সমাগত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ। যদিও উপজেলা পরিষদ এর নির্বাচনী তফসিল এখনো ঘোষণা করা হয়নি। তবে অচিরেই এই নির্বাচন এর তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে।
হাওর কন্যা খ্যাত সুনামগঞ্জ জেলার প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার দেশ-বিদেশে অবস্থানরত জনসাধারণ ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সর্বক্ষেত্রে বিশেষ অবদান রেখে আসছেন। এই উপজেলায় জাতীয় নেতৃবৃন্দ সহ অসংখ্য গুণীজনের জন্ম হয়েছে। স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী ভাষা সৈনিক আব্দুস সামাদ আজাদ এ উপজেলারই কৃতি সন্তান। যার কৃতিত্ব বিশ্বজুড়ে রয়েছে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে, দেশের অন্যান্য উপজেলায় কাঙ্খিত উন্নয়ন হলেও এখনো বাংলাদেশের মধ্যে জগন্নাথপুর উপজেলাটি শিক্ষা, স্বাস্থ্য , রাস্তা-ঘাট ও বিদ্যুৎ ইত্যাদি বিষয়ে অবহেলিত রয়েছে। তবে এখন সময় এসেছে জগন্নাথপুর উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে বাংলাদেশের বুকে দৃশ্যমান করার। কেননা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা অঙ্গীকার নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ ১৭ বছর পর সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে এবং স্বাধীনতার ঘোষক সোনার বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশ্বস্ত সহচর কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সফল সাধারন সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমদ জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনের এমপি নির্বাচিত হয়েছেন। এবং তাহারই অত্যন্ত আস্থাভাজন জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, এমসি বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, সিলেট শহর ছাত্রদলের সদস্য, সিলেট ল কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং বর্তমানে জগন্নাথপুর উপজেলা বিএনপি’র ১ম যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন আহমেদ সমাগত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীতিনি সকলের দোয়া -ভালবাসা ও সমর্থন প্রত্যাশী। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন এমন খবরে দলীয় নেতাকর্মী সহ জগন্নাথপুরের সর্বসাধারণের মাঝে আনন্দ উল্লাস বিরাজ করছে।
এ ব্যাপারে জগন্নাথপুরের জাতীয়তাবাধী পরিবার এর নেতাকর্মী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার দুই শতাধিক জনসাধারণ তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, দীর্ঘদিন ধরে নানা কারণে আমরা জগন্নাথপুরবাসী উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছি। এখন সময় এসেছে আমরা দীর্ঘদিন পর এমপি পেয়েছি। আমাদের উন্নয়ন হবে। জামাল উদ্দিন আহমদ একজন ক্লিন ইমেজের মানুষ এবং এমপি মোহাম্মদ কয়ছর আহমদ এর আস্থাভাজন। উপজেলা পরিষদ নির্বাচনে জামাল উদ্দিন আহমদ চেয়ারম্যান পদে প্রার্থী হবেন এতে আমরা আনন্দিত। আমরা তাঁকে নির্বাচনী বিষয়ে সার্বিক সহযোগিতা করে নির্বাচিত করার সর্বাত্মক চেষ্টা করব। কারণ দেশপ্রেমিক প্রধানমন্ত্রী তারেক রহমান এর আস্থাভাজন মোহাম্মদ কয়ছর আহমদ সুনামগঞ্জ -৩ আসনের এমপি এবং তাঁহারই আস্থাভাজন জামাল উদ্দিন আহমদ। তাই জামাল উদ্দিন আহমদ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান হলে উপজেলার সর্বক্ষেত্রে উন্নয়ন হবে।
এ ব্যাপারে একান্ত আলাপকালে জামাল উদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপক্ষ একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশের জনগণ তাঁদের গণতন্ত্র ফিরে পেয়েছেন। তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করার সুযোগ পেয়েছেন। আমি বিশ্বাস করি বিএনপি সরকারের অধীনে বাংলাদেশের সব কয়টি স্থানীয় নির্বাচন সুষ্ঠ এবং নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে। সাধারণ ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিবেন সেই বিশ্বাস নিয়ে আমি জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়েছি। জনগণের সমর্থন পাচ্ছি। জনগণ যদি তাদের মহা-মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, আমি মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ এর হাত ধরে অবহেলিত জগন্নাথপুর উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তরিত করতে যা যা করণীয় আমি সবকিছু করে যাব ইনশাল্লাহ। আমি সকলের দোয়া, ভালবাসা ও সমর্থন প্রত্যাশী।

এ সংক্রান্ত আরও সংবাদ