প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
জগন্নাথপুর প্রতিনিধিঃ
দীর্ঘ প্রায় ১৮ মাস পর জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শেখ মুজিবের ছবিতে ফুলের মালা।
বিগত ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর এই সালের ৫ ই আগষ্ট জগন্নাথপুর এর ছাত্র-জনতা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উপজেলা সদরস্থ কার্যালয় ভেঙে ছুড়ে ফেললে আওয়ামী লীগের এই কার্যালয়টি দৃশ্যত পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এবং অন্তর্বর্তীকালীন সরকার এই সংগঠন এর কার্যকর নিষিদ্ধ ঘোষণা করে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এই কার্যালয়ে দীর্ঘ ১৮ মাস ১৪ দিন পর হঠাৎ করে চলতি ফেব্রুয়ারী মাসের ১৮ তারিখ বেলা প্রায় ১১ ঘটিকার সময় জাতীয় পতাকা উত্তোলনকৃত দেখা গেছে এবং পরিত্যক্ত কার্যালয়ের ভিতরে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবিতে তরতাজা ফুলের মালা ঝুলতে দেখা গেছে। তবে কেবা কাহারা পতাকা উত্তোলন করার পাশা-পাশি ছবিতে ফুলের মালা দিয়েছি তা জানা যায়নি।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে এনিয়ে নানা মন্তব্য করেছেন জনসাধারণ, তাহলে কি অচিরেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দলীয় কার্যক্রম সচল হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest