প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ইউএস বি ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ‘সুষ্ঠু ও সফলভাবে’ আয়োজনের জন্য ঢাকাকে অভিনন্দন জানিয়েছে বেইজিং। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এই বার্তা দেয় চীনের দূতাবাস। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভূমিধস বিজয়কে স্বাগত জানিয়েছে দেশটি।
দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়েছে, নতুন সরকারের সঙ্গে কাজ করতে তারা আগ্রহী এবং ‘চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়’ রচনা করতে চাই।
এছাড়াও চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও বিএনপির বিজয়কে কেন্দ্র করে খবর প্রচার করেছে।
২০২৪ সালের আগস্টে, অন্তর্বর্তী সরকারের সময়ে চীন ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। এসময় বিনিয়োগ আনা হয়েছে ৮০০ মিলিয়ন ডলারের। প্রতিরক্ষা ও চিকিৎসা খাতেও সহযোগিতা বাড়ানো হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest