কয়ছর এম আহমদ এর পক্ষে প্রচারনা করতে যুক্তরাজ্য বিএনপি নেতা আকাশ ও কামাল দেশের পথে

প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬

কয়ছর এম আহমদ এর পক্ষে প্রচারনা করতে যুক্তরাজ্য বিএনপি নেতা আকাশ ও কামাল দেশের পথে

হুমায়ূন কবীর ফরীদি##

সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ এর নির্বাচনী প্রচারণা ও ভোট প্রদানের লক্ষে যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ স্বদেশ এর পথে।
সমাগত ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি ২০২৬ সালের আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক চেয়ারম্যান সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ এর নির্বাচনী প্রচারণা করতে ও ভোট প্রদানের উদ্দেশ্যে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা জগন্নাথপুর উপজেলার সুনুওয়াখাই গ্রাম নিবাসী আবুল হোসেন আকাশ ও যুক্তরাজ্য বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামাল মিয়া লন্ডন এর হিথরো বিমানবন্দর থেকে ২০ শে জানুয়ারী দিবাগত রাত ৮টা
টা১০ মিনিটের সময় মাতৃভূমি বাংলাদেশ এর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। এই নেতৃবৃন্দ আজ ২১ শে জানুয়ারী দিবাগত রাত ৯ টা ৪৫ মিনিটের সময় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। এসময় তাঁদেরকে দলীয় নেতাকর্মী বৃন্দ ফুল দিয়ে বরন করবেন বলে জানা গেছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ