প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাধ্যতামূলক করা হয়েছে বাংলায় লেখা সাইনবোর্ড। এ কাজে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে শহরের সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামফলক বাংলায় লিখতে হবে।
কলকাতা পৌরসভার পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে। শহর কলকাতায় প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন। কেউ চিকিৎসার জন্য আসেন বা নানা প্রতিষ্ঠানে কাজ সারেন। কিন্তু সেই প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোরই নামফলক এখনও বাংলায় লেখা হয়নি। দীর্ঘদিন ধরেই এই বিষয়টি নিয়ে অসন্তোষ ছিল। এমনকি কলকাতা পৌরসভার পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও কাজের কাজ হয়নি।
অবশেষে এবার কড়া নির্দেশ জারি করে কলকাতা পৌরসভা। সাইনবোর্ড শুধু লিখলেই হবে না, এমনভাবে লাগাতে হবে, যাতে দূর থেকেও স্পষ্ট দেখা যায়। দোকান, অফিস, শপিংমল, রেস্তোরাঁ, হোটেল, হাসপাতাল বা ডায়গনস্টিক সেন্টার– সবকিছুকেই এই নিয়ম মানতে হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest