প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
মালদ্বীপের ৬০-তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
২৮ জুলাই সোমবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ‘শেরাটন ঢাকা’র বলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকাস্থ মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদের আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এসময় মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জুর উদ্দেশে মালদ্বীপের ৬০-তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে একটি শুভেচ্ছা বার্তা দেশটির হাইকমিশনার শিউনিন রশিদের নিকট হস্তান্তর করেন মিয়া গোলাম পরওয়ার।
এ সময় বাংলাদেশ ও মালদ্বীপ ভ্রাতৃপ্রতীম এই দুই দেশের মধ্যে বিরাজমান দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় এবং অর্থবহ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সুত্রঃ আমার দেশ অনলাইন
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest