প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে অসুস্থ হয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে সাড়ে ৮টায় বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানকে নিয়ে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে যান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হাসপাতালে বিএনপির মহাসচিব জামায়াত আমিরের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
জানা যায়, বিএনপি মহাসচিব জামায়াতের আমিরের শয্যার পাশে বসে তার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার উপস্থিত ছিলেন।
এর আগে ১৯ শে জুলাই রোজ শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশের সমাপনীতে সভাপতির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। পরে পাশে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ফেলেন। আবারও বক্তব্য দিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে গেলে বসেই বক্তব্য দেন। পরে চিকিৎসকরা তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করেন। সুত্রঃ সমকাল অনলাইন
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest