প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ ৫জি চালুর প্রেক্ষিতে নিরাপত্তা সংক্রান্ত কারণে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট বাতিল করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। এছাড়াও বিশ্বের বিভিন্ন বিমান সংস্থাগুলো এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, বিমান বন্দর এলাকায় ৫জি চালু থাকলে উড়োজাহাজ চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটতে পারে।

ব্রিটিশ গনমাধ্যম ইভিনিং স্ট্যান্ডার্ড গতকাল বুধবার তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, এয়ারপোর্টের রানওয়ের কাছে সি-ব্যান্ড ৫জি সিগন্যাল থাকলে বিমানের নেভিগেশন সিস্টেম বিঘ্নিত হতে পারে- এমন আশঙ্কায় ব্রিটিশ এয়ারওয়েজ এই সিদ্ধান্ত নিয়েছে। এর প্রেক্ষিতে গতকাল বুধবার হিথ্রো থেকে বোস্টন, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক ও সান ফ্রান্সিসকোগামী কয়েকটি ফ্লাইট বাতিল করে ব্রিটিশ এয়ারওয়েজ।
এছাড়াও বোয়িং-৭৭৭ মডেলের উড়োজাহাজগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার উচ্চ ঝঁকিতে রয়েছে বলে জানানো হয়েছে। যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (সিএএ) এ বিষয়ে এয়ারলাইন্সগুলোকে ‘নিরাপত্তা পরামর্শ’ দিয়েছে।
এদিকে, বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলো তাদের যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট বাতিল করেছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ৯টি বিমানবন্দরে গতকাল বুধবার থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বিমান পরিষেবা স্থগিত করেছে এমিরেটস এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এজন্য তারা যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে, ৫জি চালু নিয়ে নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে তারা খুবই নিবিড়ভাবে কাজ করছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest