দিরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৬

দিরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

​দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ২টা ১০ মিনিটের দিকে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই ইসমাইল, এএসআই দিবাস , এএসআই মোতালেব সঙ্গীয় ফোর্স সহ দিরাই বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন—দিরাই থানার শ্যামারচর বাজার এলাকার মৃত শুকুর আলীর ছেলে ফুল মিয়া (৫০) এবং শাল্লা থানার আটগাঁও গ্রামের ওয়ারিছ আলীর ছেলে আক্তার হোসেন (৪৫)।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই ইসমাইল, এএসআই দিবাস, এএসআই মোতালেব সঙ্গীয় ফোর্স সহ দিরাই বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে ফুল মিয়া ও আক্তার হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে দুটি নীল রঙের প্যাকেটে বিশেষ কায়দায় রাখা মোট ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে দিরাই বাসস্ট্যান্ডসহ উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ