প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬
নিজস্বপ্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বিশিষ্ট সাংবাদিক সানোয়ার হাসান সুনু কে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথপুর পৌর বিএনপি। রবিবার (২ আগস্ট) বিকেলে জগন্নাথপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এঘটনার প্রতিবাদ ও নিন্দা প্রস্তাব গৃহীত হয় এবং অপরাধীর বিরুধ্বে সাংগঠনিক ভাবে কঠোর শাস্তির সিদ্ধান্ত হয়।
জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠুর সভাপতিত্বে ও যুগ্নআহবায়ক আব্দুল মতিনের পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন
জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ (মাস্টার) বিশেষ অথিতির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সদস্য আব্দুল মুকিত।
বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্নআহবায়ক দিলু মিয়া, শামসুল ইসলাম, তকবুর আহমদ, সদস্য সাবেক চেয়ারম্যান আছকির আলী,
আলফুজ্জামান বকুল,আব্দুল কাহার,হাবিবুর রহমান হাবিল, ফারুক আহমদ,কবির আহমদ,সুনাফর খা সহ জগন্নাথপুর পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বিশিষ্ট সাংবাদিক সানোয়ার হাসান সুনুকে অত্যন্ত অশালীন ভাষায় ব্যক্তিগত আক্রমণ, মানহানিকর বক্তব্য প্রদান এবং তাঁর মৃত পিতা-মাতাকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা কোনোভাবেই বিএনপি সমর্থন করেনা।
মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা প্রকাশের ক্ষেত্রে দলীয় শৃঙ্খলা, শালীনতা, আইন এবং সামাজিক মূল্যবোধ বজায় রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব।
সভায় জানানো হয়, গত শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ১২টার দিকে
ফেইস বুক লাইভে
জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমেদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য সানোয়ার হাসান সুনু কে উদ্দেশ্য করে অত্যান্ত কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেন। তাঁর মৃত পিতা-মাতাকে নিয়েও আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এমনকি জগন্নাথপুর গ্রামবাসীকেও অত্যন্ত অশালীন ভাষায় গালাগাল করেন।
এ ঘটনায় জগন্নাথপুর পৌর বিএনপি গভীর উদ্বেগ প্রকাশ করে এবং নিন্দা প্রস্তাব গৃহীত হয়। এবং অপরাধীর বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
সভা শেষে সর্বসম্মতিক্রমে ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে একটি নিন্দা প্রস্তাব গৃহীত হয়। একই সঙ্গে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest