জৈন্তাপুরে ডিবি পুলিশের অভিযানে শীর্ষ ২জন ইয়াবা ব্যবসায়ী আটক, ৫হাজার পিস ইয়াবা সহ ২লক্ষ ২০হাজার টাকা উদ্ধার

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬

জৈন্তাপুরে ডিবি পুলিশের অভিযানে শীর্ষ ২জন ইয়াবা ব্যবসায়ী আটক, ৫হাজার পিস ইয়াবা সহ ২লক্ষ ২০হাজার টাকা উদ্ধার

 

 সাহেদুর আহমেদ,  জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান পরিচালনা করে ৫হাজার পিছ ইয়াবা সহ শীর্ষ ২ব্যবসায়ীকে আটক করে এবং তাদের নিকট হতে ২লক্ষ ২০হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের সূত্রে জানাযায, ৩আগস্ট সোমবার দিবাগত রাত সাড়ে ১০টায় সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি টিম সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্থ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কানাইঘাট উপজেলার দলইমাঠি গ্রামের আলাউর রহমানের ছেলে মাহবুবুর রহমান (৩৬) গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে ইয়াবা বিক্রির নগদ ১৮হাজার টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর দেয়া তথ্য মতে দরবস্থ ইউনিয়নের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী চাল্লাইন গ্রামের মুত সিরাজুল হকের ছেলে হেলাল আহমদ (৪৯) এর বাড়ীতে অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবাসহ হেলাল আহমদকে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে ইয়াবা বিক্রির নগদ ২লক্ষ ২হাজার টাকা জব্দ করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।

আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আটককৃত ২জন ইয়াবা ব্যবাসায়ী সহ উদ্ধারকৃত ৫হাজার পিছ ইয়াবা ও নগদ টাকা জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, ডিবি পুলিশের লিখিত এজাহারের ভিত্তিত্বে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের মামলায় আটক দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ