জগন্নাথপুরের ছাত্রলীগের ৩ নেতা কারাগারে

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬

জগন্নাথপুরের ছাত্রলীগের ৩ নেতা কারাগারে

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা তোহা, মমশাদ ও জয়কে কারাগারে প্রেরণ এর নির্দেশ দিয়েছেন  সুনামগঞ্জ আদালতের বিচারক।
আদালত ও দলীয় সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার নাশকতার মামলার আসামী নিষিদ্ধ সংগঠন জগন্নাথপুর উপজেলা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তোহা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মমশাদ আহমদ ও ছাত্রলীগ নেতা জুম্মান আহমদ জয় ২ রা আগষ্ট রোজ রবিবার সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত এর বিজ্ঞ বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরন করেছেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ