জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিখোঁজ ৪ জনেরই মরদেহ উদ্ধার 

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬

জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিখোঁজ ৪ জনেরই মরদেহ উদ্ধার 

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরের মইয়ার হাওরে নৌকা ডুবিতে নিখোঁজ হওয়া হেমেন্ড নাথ (৩০), সতীনাথ (৬৫), অরুণ দেবনাথ (৪০) ও অধীর দেবনাথ (৩৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রামের কয়েকজন বিগত ৩১ শে জুলাই শুক্রবার দিবাগত রাত প্রায় ৯ ঘটিকার সময় নৌকা যোগে জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওর পাড়ের বালুচর (ভরাউট) গ্রামে কির্তনে ( হিন্দু ধর্মালম্বীদের অনুষ্ঠান) যান। সেখান থেকে নৌকা যোগে ফেরার পথে রাত প্রায় ৩ ঘটিকার সময় মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় পৌছা মাত্রই ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে নৌকায় থাকায় অন্যান্যরা সাতরিয়ে তীরে উঠতে পারলেও জগন্নাথপুর পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রাম নিবাসী মৃত জগিন্দ্র দেব নাথ ওরফে জাগি নাথ এর ছেলে হেমেন্ড দেব নাথ (৩০), মৃত সুবল দেবনাথ সত্যেন্দ্রনাথ ওরফে সতীনাথ (৬৫), অনিল দেবনাথ এর ছেলে অরুণ দেবনাথ (৪০) ও মৃত অনিল দেবনাথ এর ছেলে অধীর দেবনাথ (৩৫) নিখোঁজ হন। দুর্ঘটনার খবর পেয়ে ১ লা আগষ্ট রোজ শনিবার ভোরে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ, জগন্নাথপুর ফায়ার সার্ভিস, সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে সকাল সাড়ে এগারো ঘটিকার সময় অরুণ দেব নাথ (৪০) নামক একজনের মরদেহ ও বিকাল সাড়ে চার ঘটিকার সময় সতেন্দ্র দেবনাথ ওরফে সতীনাথ(৬৫) নামক ব্যক্তির লাশ উদ্ধার করেন। সর্বশেষ ২ রা আগষ্ট সকালে স্থানীয়রা মইয়ার হাওরের রুয়ারকারা এলাকা থেকে হেমেন্ড দেবনাথ (৩০) এর মরদেহ ও দুপুর ১২ ঘটিকার দিকে অধীর দেবনাথ (৩৫) এর মরদেহ পানিতে ভাসমান অবস্থায় স্থানীয়রা উদ্ধার করেছেন। এক কথায় নৌকা ডুবিতে নিখোঁজ ৪ জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম চলছে ও এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ গুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ